রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আহত শাওন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুধবার (২৭ এপ্রিল) এ দুর্ঘটনার শিকার হন তিনি।

শাওন জানান, বাম পায়ে আঘাত পেয়েছেন তিনি। আহত হওয়ার পর নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস তাকে বাড়িতে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন শাওন।

তবে কীভাবে আহত হলেন বা পায়ে ফ্র্যাকচার হয়েছে কিনা তা জানাননি শাওন।

২০২০ সালের ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকতে গিয়ে হোচট খেয়ে ডান পায়ে ব‌্যথা পেয়েছিলেন শাওন। পরে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। তারপর ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys