বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আসছে নতুন ভাইরাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: নতুন ধরণের কোরোনা ভাইরাসের আবির্ভাব হয়েছে চীনে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন।
আশঙ্কা করা হচ্ছে, ২০০০ সালের দিকে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের মতো মহামারি সৃষ্টি করতে পারে এই ভাইরাস। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

চীনের ইয়ুহান পৌর স্বাস্থ্য কমিশন বলেছে, নতুন এই করোনা ভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ৪১ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির স্বাস্থ্য বিভাগ এ সংক্রামণের কারণ খোঁজার চেষ্টা করছে। নতুন এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল থাকায় চীনের নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এর প্রেক্ষিতে সতর্কতা জারি করেছে ইউহান পুলিশ।

ইউহান পুলিশের এ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কেউ যদি ইন্টারনেটে ভুল, মিথ্যা বা ভুয়া তথ্য প্রকাশ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এই অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, নতুন রহস্যজনক এই ভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই ইউহান শহরের একটি সামুদ্রিক খাবারের বাজারে কাজ করতেন। তাই ওই বাজারসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সেখানকার কর্তৃপক্ষ। এদিকে সংক্রমণের কারণে ইউহান শহর থেকে আসা সকল পর্যটকদের স্ক্রিনিং করছে হংকং ও সিঙ্গাপুর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys