শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

আমিরাতে প্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
সোমবার মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবে না। কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা বলা হয়নি।

মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হলে এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys