রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আমার লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে: বরিস জনসন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসা নিতে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। এবার এক সাক্ষাৎকারে বর্ণনা করলেন চিকিতসাকালীন মুহূর্তগুলোর কথা।

রবিবার দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানান, তাঁকে বাঁচিয়ে রাখতে লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়।

বরিস জনসন জানান, এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।

গত ২৬ শে মার্চ বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।

তবে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys