1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আবার ২ দিনের রিমান্ডে সাবরিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয় থেকে ডা. সাবরিনাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন।

এর আগে গত ১৪ জুলাই ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ সে রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।

এদিকে সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে আবার গত বুধবার ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১২ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেকেজি গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys