মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

আগস্ট থেকে বিমানের ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: আগস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারীর কারণে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল এ রুটে ফ্লাইট চলাচল।

আগস্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে বিমান এখন থেকে প্রতি সপ্তাহে তিনটির বদলে পাঁচটি শিডিউল ফ্লাইট চালাবে বলেও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি সময়ে অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর ১ জুন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys