বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আইএসের টুপি কোথা থেকে এলো? হাইকোর্টের বিস্ময়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজেন মামলায় দণ্ডিত ২ আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কিভাবে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রোববার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এসময় আদালত বলেন, গণমাধ্যমে এসেছে, আইএসের টুপি আসামিদের কাছে কোথায় থেকে আসলো সে বিষয়ে পুলিশ জানেন না। অন্যদিকে কারা কর্তৃপক্ষও বলছে, টুপি কারাগার থেকে যায়নি। তাহলে আইএসের টুপি ফেরেশতা দিলো নাকি শয়তান!

প্রসঙ্গত, গত বুধবার হলি আর্টিজান মামলার রায়ের দিন আদালতে আনা হয় ৮ জঙ্গিকে। এ সময় তাদের মাথায় কিছু না থাকলেও রায় ঘোঘণার পর দুজনের মাথায় কালো টুপি দেখা যায়। যেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর পতাকার লোগোর মতো নকশা ও লেখা ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys