মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুশান্ত সিং রাজপুতের ভাইকে গুলি করে হত্যাচেষ্টা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই রাজকুমার সিংকে গুলি করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার ভারতের বিহারের সিরষা বৈজন্তীপুর চকে রাজকুমার ও তার এক সহযোগীকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছোরা হয়। পরে আহতাবস্থায় তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

জানা গেছে, রাজকুমার সিং সম্পর্কে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মামাতো ভাই। বিহারের সিরষা জেলার মাধেপুরে রাজকুমারের মোটরসাইকেলের শো-রুম রয়েছে। প্রত্যেকদিনের মতো শনিবারও আলি হাসান নামে এক সহযোগীকে নিয়ে সেই শো-রুমে যাচ্ছিলেন তিনি। বৈজন্তীপুর চকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী তাদের গতিরোধ করে রাজকুমার এবং আলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তারাই দু’জনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

কেনই বা আক্রমণ করা হল রাজকুমারকে? পুরনো কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হামলা? তা জানতে ইতিমধ্যে তদন্তেও নেমেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা যায়নি ওই দুষ্কৃতীদের পরিচয়ও।

এদিকে, এই খবর সামনে আসতেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিনেদুপুরে এভাবে গুলি চালনার ঘটনা ঘটায় কেউ কেউ অবাক হয়েছেন। অনেকেই আবার দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys