সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

হোয়াইট হাউসে হামলা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে। পরষ্পরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অব্যাহত হুমকি দিয়ে চলেছে তেহরান ও ওয়াশিংটন।

এবার হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়েছেন এক ইরানি এমপি। আবুল ফজল আবুতোরাবি নামের ওই এমপির বরাত দিয়ে ইরানের লেবার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসে হামলা চালাতে পারে ইরান।

রোববার ইরানের ওই এমপি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতেই জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান।

তিনি বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের যোগ্য জবাব দিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys