সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ঢাকা-লন্ডন রুটে বিমান চলার সিদ্ধান্ত নেবে সরকার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সচিব বলেন, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা বলেন তিনি। এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলে জানান তিনি।

গতকাল এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় সোমবার থেকে এসব ফ্লাইট বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys