1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিচার শুরু হতে যাচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের ৬৫ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তার দেশকে নেতৃত্ব দিয়েছেন। কভিড-১৯ পরিস্থিতির কারণে বিচারকাজ শুরু হতে বিলম্ব হলেও এখন বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

সারকোজির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি তার শাসনামলে গিলবার্তো আজিবার্ত নামে একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ প্রদান করেছিলেন। অভিযোগে সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলা হয়, সারকোজি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার প্রতিপক্ষ এক নেতার বিরুদ্ধে চলা একটি তদন্তের তথ্য পেতে ওই বিচারিক কর্মকর্তাকে ঘুষ প্রদান করেছিলেন। ওই বিচারকের কাছ থেকে তথ্য পাওয়ার বিনিময়ে তাকে সহায়তা করা হয়েছিল, অভিযোগ সম্পর্কে এমন খবর প্রকাশ করা হয়েছে।

তবে নিকোলাস সারকোজি ও তার আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এখানেই শেষ নয় অভিযোগ। দেশটির ডানপন্থী এই নেতার বিরুদ্ধে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নিজের প্রচারে জন্য অর্থপ্রাপ্তি এবং পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত একটি অভিযোগের তদন্তও শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys