1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাধারণে অসাধারণ প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে থেকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটি শেয়ার করছেন।

অনেকেই ক্যাপশনে লিখেছেন, ‘সাধারণে অসাধারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি লেকের ধারে দাড়িয়ে ছিপ দিয়ে ধরা মাছ বড়শি থেকে ছাড়াতে উদ্ধত হয়েছে। পেছনেই লেকের ধারে একটি মোড়া পাতা রয়েছে। আর লেকে আরো একাধিক ছিপ মাছ শিকারের জন্য পানিতে ফেলা হয়েছে।

ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন ছবি দুটি শেয়ার করে লিখেছেন, ‘একজন পরিপূর্ণ মানুষের নাম শেখ হাসিনা’।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক বিপ্লব খান ছবি দুটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সাধারণের মাঝে অসাধারণ বিশ্বনেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ ছটি দুটি নিজ টাইম লাইনে শেয়ার করে লিখেছেন, ‘সাধারণেই অসাধারণ তিনি’। ছাত্রলীগের সাবেক দপ্তর বিষয়ক উপ-সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন ছবি দুটি শেয়ার করে লিখেছেন, ‘তিনিও মানুষ, তারও শখ আহ্লাদ আছে অবসরে…’

অপর একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে কোন কিছু সেলাই করছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ শিকার করেন। এছাড়া সময় পেলে সেলাইয়ের পাশাপাশি রান্নাবান্নাও করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys