1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশি পর্যটকদের জন্যে অবিলম্বে টুরিস্ট ভিসা চালুর দাবি কলকাতার ব্যবসায়ীদের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মিনি বাংলাদেশের মন বড় খারাপ। করোনার কারণে আটমাস ধরে পর্যটক আসা বন্ধ বাংলাদেশ থেকে। সম্প্রতি মেডিক্যাল ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু হলেও টুরিস্ট ভিসার কোনও খবর নেই। মিনি বাংলাদেশ, অর্থাৎ মির্জা গালিব স্ট্রিট, মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিটের মুখে হাসি নেই। হোটেলগুলো জনশূন্য, অনেকগুলির ঝাঁপ বন্ধ হয়ে গেছে। বাংলা খাবারের রেস্তোরাঁগুলো মাছি তাড়াচ্ছে।

টুরিস্ট সেন্টার গুলোর নাভিশ্বাস, মানি এক্সচেঞ্জ কেন্দ্রগুলি শুনশান। শাড়ি এবং কসমেটিকসের শোরুমগুলি খাবি খাচ্ছে। বিশেষ করে পুজো, ঈদ আর বড়দিনে বাংলাদেশের পর্যটকদের ভিড়ে গমগম করে মিনি বাংলাদেশ। পর্যটক না থাকায় অর্থনৈতিকভাবে নিদারুন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ব্যবসায়ীরা। তাই আর আলাদাভাবে নয়, সম্মিলিতভাবে ব্যবসায়ীরা দরবার করেছেন রাজ্য সরকারের কাছে টুরিস্ট ভিসা চালু করার ব্যাপারে।

বিষয়টি যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীন তাই ব্যবসায়ীদের আবেদন পৌঁছে দেয়া হয়েছে দিল্লিতে। পরিস্থিতি দেখে ব্যবসায়ীরা ঠিক করছেন, প্রয়োজনে রাজ্য বিজেপির কাছেও বিষয়টা তুলে ধরবেন তাঁরা।।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys