বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ফ্রান্সে আবার মহানবীর বিতর্কিত কার্টুন প্রদর্শন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: শার্লি এব্দোর যে কার্টুন নিয়ে এত বিতর্ক সেটিই এবার ফ্রান্সের সরকারি ভবনগুলোতে প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে ইসলামের মহানবীর একটি বিতর্কিত কার্টুন ক্লাসে দেখানোর পর ইসলামপন্থীদের হাতে খুন হন ওই শিক্ষক। এ সপ্তাহে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপস্থিতিতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পর তাকে সমাধিস্থ করা হয়। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

খবরে বলা হয়, স্যামুয়েল প্যাটি হত্যাকাণ্ডের পর ফুঁসে উঠেছে ফ্রান্স। মত প্রকাশ ও বিবেকের স্বাধীনতার জন্য এই হত্যাকাণ্ডকে বড় হুমকি মনে করছেন দেশটির মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কার্টুনটি সমানে প্রচার করতে শুরু করেছেন তারা।

এবার সরকারি বহুতল ভবনেও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে সেই কার্টুন। এটিকে মুসলিমদের একাংশ ইসলামের প্রতি অবমাননাকর বলে প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে অনেকেই এর প্রেক্ষিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

স্যামুয়েল প্যাটি মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে একটি ক্লাস নিতে গিয়ে ওই কার্টুনটি ক্লাসে দেখিয়েছিলেন। এটি নিয়ে এক ছাত্রের বাবা তার বিরুদ্ধে ঘৃণামূলক অনলাইন ক্যাম্পেইন শুরু করে। তাকেও হত্যাকাণ্ডের পেছনে অন্যতম অভিযুক্ত হিসেবে সনাক্ত করেছে পুলিশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন স্যামুয়েলকে বীর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, স্যামুয়েলরাই ফরাসি প্রজাতন্ত্রের মুখপাত্র। আমরা সন্ত্রাসীদের সকল চেষ্টা ভেঙ্গে দেব। এর আগে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের কাপুরুষ বলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys