1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মাথা ফেটে গেছে নায়িকা পূজা চেরীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: সময়ের আলোচিত নায়িকা পূজা চেরী দুর্ঘটনার শিকার হয়েছেন। রাতে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথা ও কপাল ফেটে গেছে তার।

নায়িকার মা ঝরনা রায় এ তথ্য নিশ্চিত করে ফেসবুকে জানান, মঙ্গলবার রাতে পূজা বাথরুমে পা পিছলে পড়ে যায়। ও বেশ আঘাত পেয়েছে। ওর মাথা ও কপালে কেটে গেছে। প্রায় দুই ঘণ্টা রক্তপাত হয়েছে। তবে খারাপ কিছু হয়নি। রক্ত পড়া বন্ধ হওয়ায় কোনো বিপদ নেই।
মেয়ের জন্য দোয়া চেয়েছেন ঝরনা।

করোনা পরিস্থিতি ও রাত বেশি হওয়ায় হাসপাতালে নেয়া হয়নি পূজাকে। আপাতত বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়েছেন বলে জানান ঝরনা রায়।

দুই বাংলার প্রযোজনায় ‘নূরজাহান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় পূজা চেরীর। তবে নায়ক সিয়ামের বিপরীতে ‘পোড়ামন ২’ ছবি দিয়ে তিনি রাতারাতি নায়িকা খ্যাতি পান। এরপর প্রশংসা পাওয়ার মতো অভিনয় করেছেন একই নায়কের সঙ্গে ‘দহন’ ছবিতে।

অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা হচ্ছে জ্বীন, শান ও সাইকো। এ ছাড়া সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে আছেন এবিএম সুমন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys