1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মেডিকেল টেকনোলজিস্টদের অনশন ভাঙালেন নতুন ডিজি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে রোববারই কাজে যোগ দিয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর কয়েক ঘণ্টা পরই আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্টদের অনশন ভাঙালেন তিনি।

বেলা সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আগারগাঁওয়ে আসেন। করোনাভাইরাস মহামারীর সময় কোভিড-১৯ নমুনা পরীক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করায় মেডিকেল টেকনোলজিস্টদের ধন্যবাদ জানান তিনি।

এসময় তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। ‌‌মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন। আপনাদের তিনি বলেছেন কাজ চালিয়ে যেতে। এরপরও যদি আপনারা কাজ করতে না চান তাহলে তো জোর করে করানো যাবে না। বিষয়টি এমন নয় এখনই চাইলে পূরণ করে দেওয়া সম্ভব। কিছুটা সময় লাগবে।

আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্টরা।আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এ্যান্ড রেফারেল সেন্টারে আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্টরা। আপনাদের নিয়োগটা কেন হয়নি সেটা আমি জানি না। আমি আজ মাত্র জয়েন করেই এখানে এলাম। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটার একটা ফয়সালা হবে। আমি ডিজি হিসেবে কথা দিতে পারি, আমার পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কর্মবিরতির কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে। এ কারণে বিদেশগামী অনেকের ফ্লাইট বাতিল হয়েছে।

তিনি এসময় আরো বলেন, যারা বিদেশ যেতে চান তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। যাদের যাওয়ার সুযোগ আছে তাদের করোনা টেস্ট করা জরুরি। করোনা ভাইরাস টেস্ট করতে না পেরে কাল অনেকের ফ্লাইট মিস হয়েছে। তাদের কথাটাও চিন্তা করতে হবে। এজন্য আমি মন্ত্রী মহোদয়ের মেসেজটা তাদের দিতে এসেছি।

মহাপরিচালকের আশ্বাসে কাজে যোগ দেন মেডিকেল টেকনোলজিস্টরা।

এর আগে রোববার সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন ডা. খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান তিনি। বেলা বারোটার কিছু পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে যোগদানপত্র দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys