রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আফরোজা নাজনীন ‘ডাব্লিউ সিসিএফ’ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: ভারতের একটি শেফ অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশন (WCCF), যার কাজ প্রফেশনাল শেফ, একাডেমিক, ব্লগারস, স্টুডেন্টস ও হোমশেফদের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা করা।

বিশ্ব বিখ্যাত মাস্টারশেফদের সঙ্গে একসঙ্গে কাজ করার একটি প্ল্যাটফর্ম এটি। ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের উদ্দেশ্য হল- ইন্টারন্যাশনাল খাবারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক খাবারকেও বিশ্ব দরবারে পরিচিত করা এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে শেফ কমিউনিটিকে তাদের প্রতিভা বিকাশ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া।

এ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, যে যে দেশেই কাজ করুক না কেন- শেফ হিসেবে আমরা একটি পরিবার। আফরোজা নাজনীন বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ।

সম্প্রতি তিনি ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশন (WCCF) বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি একই সঙ্গে শেফ, জনপ্রিয় রন্ধনশিল্পী, উপস্থাপক, রেসিপি ডেভেলপার, ফুড স্টাইলিস্ট, ট্রেইনার, খণ্ডকালীন শিক্ষক, ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও একজন সফল উদ্যোক্তা। এমবিএ করেছেন এইচআর নিয়ে। এর পাশাপাশি রান্নার এবং এন্টারপ্রেনার্সশিপের ওপরও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

আফরোজা নাজনীন সুমি বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত ও জনপ্রিয় দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিনে নিয়মিত রেসিপি দিয়ে থাকেন। এছাড়াও কলকাতার আনন্দবাজার ও সানন্দাসহ বেশকিছু দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিনে রেসিপি দিয়ে থাকেন।

বর্তমানে তার নিজের প্রতিষ্ঠান সুমি’স কিচেন ক্যাটারিং এবং ট্রেইনিং ইন্সটিটিউটের সিইও হিসেবে কাজ করার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন বাজুকাতে বিজিনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys