1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

প্যারিসে “বাংলা অটো ইকোল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর জমজমাট উদ্বোধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে প্যারিসে “বাংলা অটো ইকোল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর উদ্বোধন করা হয়েছে। শনিবার প্যারিসের লাকর্নভ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে অংশগ্রহণকারী দলের ক্রিকেটার ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

রাইজিং স্টার ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ইয়াসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ভূঁইয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, বাংলা অটো ইকোলের পরিচালক হোসেন সালাম রহমান, ফয়ছল উদ্দিন, সুব্রত ভট্টাচার্য, এমদাদুল হক স্বপন, আব্দুল্লাহ আল তায়েফ, নুর আলম মঞ্জু সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামীতার হাত থেকে রক্ষা করবে। আর তাই আরো বেশি এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা দরকার। এর মাধ্যমে তরুণরা ক্রীড়াকর্মে নিজেদের যুক্ত রাখতে পারে। এতে মোট ২০ টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনে ক্র্যাক প্লাটুন ৭১ শ্রমিক গ্রুপকে ২৮ রানের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে। এ আয়োজনে মিডিয়া পার্টনার সময় সংবাদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys