1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

তারা ৩ মাস একসঙ্গে বাগানবাড়িতে ছিলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনারভাইরাসের কারণে অনেক দিন বন্ধ ছিল সব ধরনের শুটিং। এই সময় নিজের বাগানবাড়িতে কাটিয়েছেন সালমান খান। এ সময় সালমানের বাগানবাড়িতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পর সালমান খানের বাগানবাড়ি ছেড়েছেন নায়িকা। কাছের এক বন্ধুর ডাকে সাড়া নিয়ে সম্প্রতি সালমানের বাগানবাড়ি থেকে বের হন জ্যাকলিন। বন্ধুকে সহযোগিতা করতে পানভেল থেকে মুম্বাইয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

শ্রীলঙ্কান মেয়ে জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে একজন। সালমান খানের প্রিয় নায়িকাও বটে। প্রায়ই সালমানের বাড়িতে যাওয়া আসা তার পারিবারিকভাবে।

লকডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্মদিন উপলক্ষে সালমানের সঙ্গে তার বাগানবাড়িতে যান জ্যাকলিন ফার্নান্ডেজ। লকডাউন শুরু হওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি।

পানভেলের বাগানবাড়িতে সালমানের সঙ্গে একটি মিউজিক ভিডিওর মডেলও হন জ্যাকলিন। প্রায় তিন মাস খান পরিবারের সঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বাইয়ে ফিরলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys