1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মৃত্যুদণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক:  রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমাদ শেঠ নেতৃত্বাধীন ৩ বিচারকের বিশেষ আদালত এই রায় ঘোষণা করে।
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় বর্তমানে পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

১৯৯৯ সালে সামরিক ক্যু-এর মাধ্যমে পাকিস্তানের শাসনক্ষমতায় আসা মোশাররফ এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকেন।

কখনো দুবাই কখনো লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা মোশাররফ ৯/১১-এ যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার ঘটনার পর মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে যোগ দেন।

পরে পাকিস্তানেও জঙ্গিবিরোধী অভিযান চালান। এসব পদক্ষেপে মোশাররফের ওপর তালেবান ও অন্য উগ্র গোষ্ঠীগুলো এখনো ক্ষুব্ধ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys