1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাহারা খাতুন হাসপাতালে ভর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তিনি চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এই প্রবীন আইনজীবী কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন রোগে তিনি অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন আগেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

বিপ্লব বড়য়া আরো জানান, অ্যাডভোকেট সাহারা খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। এখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারেন।

বিপ্লব বড়ুয়া আরো জানান, দলের ত্যাগী ও প্রবীন নেতার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে সাহারা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys