বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) রাতে নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে উনি (নাসিম) হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।’

আল ইমরান চৌধুরী আরো বলেন, বর্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় কালের কণ্ঠকে জানান, আজ শ্যামলীতেই থাকবেন। দরকার হলে তাকে আগামীকাল সিএমএইচ এ নেওয়া হবে। প্রধানমন্ত্রী সিএমএইচ এ বলে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys