1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

করোনা আক্রান্ত জাফরুল্লাহ সবার কাছে দোয়া চাইলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন।

সোমবার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। রোববার গণস্বাস্থ্যের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি বাসায় আইসোলেশনে চলে যান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা আক্রান্ত হওয়ায় ঈদে আমি কারো সঙ্গে দেখা সাক্ষাত করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

গণস্বাস্থ্যের করোনা কিট প্রকল্প সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানান, কিডনিজনিত সমস্যায় সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস করা লাগলেও করোনা সংক্রমণ ধরা পড়ায় ডা. জাফরুল্লাহর আজকে ডায়ালিসিস করা হয়নি।

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী চূড়ান্ত পর্ব শেষ না-করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys