মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

সিঙ্গাপুরে ২৯৬২ জন বাংলাদেশি করোনা আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৭ জন বাংলাদেশি মারা গেছেন। আর যুক্তরাজ্যে গত ৪৮ ঘণ্টায় আরও ১৯ জন বাংলাদেশি মারা গেছেন। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭৪ জন এবং যুক্তরাজ্যে ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন।

আর সিঙ্গাপুরে ২হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্র এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে আজ সোমবার এ তথ্য পাওয়া গেছে।

লন্ডন থেকে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দুই-তিন দিন ধরে মৃতের সংখ্যা বাড়ছে। সোমবার পর্যন্ত অন্তত ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে বড় অংশটি হচ্ছেন বৃহত্তর লন্ডনের। স্থানীয় বাংলাদেশ কমিউনিটি মারা যাওয়া ব্যক্তিদের স্বজন, স্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন সূত্র থেকে এ সংখ্যার তথ্য পাওয়া গেছে।

ইতালির রোম থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণে ৮ জন বাংলাদেশি মারা গেছেন। এঁদের মধ্যে ৭ জন মিলানে এবং একজন রোমে মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ৭৫ জনের মতো।

তবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতে, দেশটিতে কয়েক শ বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন।

গত রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কানাডা, ইতালি, স্পেন, কাতার, সুইডেন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়া—এই ১৩ দেশে ২৯৭ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালি বাদ দিলে সৌদি আরবে ১৫, কানাডায় ৬, স্পেনে ৫, কাতারে ৪ এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বিদেশিদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে বাংলাদেশের নাগরিকদের আক্রান্তের সংখ্যা।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য গতকাল এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এঁদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys