1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সের বিমানবাহী রণতরিতে ৬৬৮ জনের দেহে করোনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্স সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরিতে হানা দিয়েছে করোনা ভাইরাস। রণতরিটির ৬ শতাধিক নাবিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, চার্লস ডি গলে নামের ওই নৌযানটি ফ্রান্সের ফ্লাগশিপ এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে ৬৬৮ জন ক্র’র দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

খবরে বলা হয়, এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে মোট ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। এদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে, তাদের সবার দেহে রণতরিতে থাকা অবস্থায় করোনার সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া রণতরিটিতে অন্যান্য নৌযানের ক্রুদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।

জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩১ জন নাবিককে দেশটির টুলন নামক এলাকায় সেন্ট. আন্নে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে।

সমুদ্রে টহলরত অবস্থায় প্রাথমিকভাবে ৫০ জন নাবিকের দেহে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর গত রোববার চার্লস ডি গলে এবং তার কাছাকাছি থাকা শেভালিয়ার পল নামের আরেক আরেক রণতরি টুলন উপকূলে নোঙ্গর করানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys