1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনায় মৃত্যু সাড়ে ১৮ হাজার, আক্রান্ত ৪ লাখ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক আর উৎকণ্ঠা। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বের ১৯৭ টি দেশে আঘাত হেনেছে। শুধুমাত্র দেশটিতেই গত ৩ মাসে আক্রান্ত হয় প্রায় ৮১ হাজার ১৭১ জন। আর মারা যায় ৩ হাজার ২৭৭জন।

ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, মাত্র ৩ মাসেই বিশ্বের ১৯৭ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ২১ হাজার ৩৬৭ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮১০ জনের। পুরো বিশ্বে বর্তমানে প্রায় ২ লাখ ৯৪ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১২ হাজার ৯৮১ জনের অবস্থা গুরুতর।

চিকিৎসায় সারা বিশ্বের প্রায় ১ লাখ ৮ হাজার ৩৮৮ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ইতালির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই সরকারি হিসেবে প্রায় ৬ থেকে ৭ শতাধিক লোকের মৃত্যু হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৬ হাজার ৮২০জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ইতালিতেই ৭৪৩ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় একদিনেই প্রায় ৯ হাজার ২৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৩২ জন। মৃতের সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই স্পেনও। ২৪ ঘণ্টার হিসেবে মৃতের সংখ্যা ৫১৪ জন। আর একদিনেই আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৪৯ জন।

ফ্রান্স, ইরান, জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডে প্রতিদিনই রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ২ হাজার ৪৪৮ জন আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২৪০ জন। ইরানে ১ হাজার ৭৬২ জনের বিপরীতে ১২২ জন, জার্মানিতে ৩ হাজার ৯৩০ জনের বিপরীতে ৩৪ জন, যুক্তরাজ্যে ১ হাজার ৪২৭ জনের বিপরীতে ৮৭ জন ও নেদারল্যান্ডে ৮১১ জনের বিপরীতে ৬৩ জন মৃত্যুবরণ করেছে।

এদিকে প্রাণঘাতী করোনায় সংক্রমণের হুমকির মুখে ২১ দিনের জন্য সারা ভারত লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটিরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে এই ঘোষণা কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys