1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরই ব্রাজিলের কর্মকর্তা করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রাজিলিয়ান কর্মকর্তার নৈশ ভোজ। ছবি: নিউ ইয়র্ক টাইমস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই ব্রাজিলিয়ান কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে মার-অ্যা-লাগোতে সাক্ষাৎ করেছিলেন একজন ব্রাজিলিয়ান সিনিয়র কর্মকর্তা।

প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান। ওই প্রতিনিধি দলের সদস্যরা শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে অংশগ্রহণ করেন।

সংবাদ মাধ্যম এসতাদাও বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফেবিও ওয়াজনগার্টেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি ভাইরাস পুরোপুরি শনাক্তের জন্য দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys