1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

গত ২১ মে বৃহস্পতিবার প্যারিসের পার্শ্ববর্তী একটি অভিজাত রেস্টুরেন্টে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা ফ্রান্সের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপনের সংক্ষিপ্ত ফ্রান্স সফর উপলক্ষে এক উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও ফ্রান্স বিএনপি নেতা শাব্বির আহমদ চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্রান্স বিএনপি নেতা মুরাদ আহমেদ।

মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন। তিনি তাঁর বক্তব্যে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের কল্যাণ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙা, সাবেক সহ-সভাপতি মোঃ মিরজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপির সম্পাদকীয় মণ্ডলীর অন্যতম নেতা মোঃ ইলিয়াস কাজল, ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা কবির আহমদ, কুলাউড়া উপজেলার সাবেক ছাত্রনেতা ও ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা খান দেলোয়ার, সিলেট গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আফতাব আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি সোহাগ মোঃ ইয়াছিন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাল খান, সাবেক ছাত্রনেতা সৈয়দ তাকবির আলী, খান রাজু, মোঃ ময়নুল ইসলাম, এমদাদুল হক রুবেল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সামাদুর রহমান অপু, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব পলাশ, সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম মুজায়েল, জয়নুল আবেদীন, খান ইকবাল মুন্না, জায়েদুর রহমান, আব্দুর রশিদ টিটু, ফুয়াদ হাসান মিঠু, জামিল আহমেদ, পারভেজ আহমেদসহ ফ্রান্স বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জনকল্যাণমূলক ও দৃশ্যমান কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর দূরদর্শী নেতৃত্বে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং দেশের সার্বিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে ফ্রান্স বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys