শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

ভোট দিয়ে খুশি ১১০ বছরের বৃদ্ধ হাফিজুর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা মাদরাসা কেন্দ্রে ভোট দিতে এসে সকলের দৃষ্টি কাড়লেন ১১০ বছরের হাফিজুর রহমান। বয়সের ভারে ন্যুব্জ হলেও লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসে নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হাফিজুর রহমানকে স্বজনরা সহযোগিতা করেছেন। স্বজনরা জানান, চলাফেরায় তার কষ্ট থাকলেও ভোট দেওয়ার বিষয়ে তিনি অনড় ছিলেন।

ভোট প্রদান শেষে হাফিজুর রহমান বলেন, ভোট দেওয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই। নিজ হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় আমি আনন্দিত। তিনি আরো আশা প্রকাশ করেন, বাংলাদেশে এমন একজন শাসক আসুক, যিনি দেশের মানুষকে শান্তি ও স্বস্তি দিতে পারবেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, হাফিজুর রহমানের উপস্থিতি অন্য ভোটারদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তার দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হয়েছেন।

স্থানীয়রা মন্তব্য করেছেন, হাফিজুর রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে, গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তার সততা ও সচেতনতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys