1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’

ফ্রান্সের প্যারিস ভিত্তিক বিখ্যাত এবং উন্মুক্ত শর্ট ফিল্ম প্রতিযোগিতার আসর ‘নিকন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অফিশিয়াল সিলেকশন হলো প্যারিস প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ছয় হাজারের বেশি চলচ্চিত্রের মধ্য থেকে এবারের ১৬তম আসরে জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি।

এ প্রসঙ্গে সৈয়দ সাহিল বলেন, এই নির্বাচনটিই আমাদের জন্য বড় অর্জন। এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা এবং এ বছর দেশের একমাত্র নির্বাচিত চলচ্চিত্র হওয়া আমার জন্য ভীষণ সম্মানের।

এ বছরের নিকন ফিল্ম ফেস্টিভ্যালের বিষয় ছিল ‘বিউটি’ বা ‘সৌন্দর্য’। তবে সাহিল ও তার টিম এই ধারণাটিকে চাক্ষুষ সৌন্দর্যের গণ্ডিতে না বেঁধে মানবিক ও আবেগী দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। তিনি বলেন, সৌন্দর্যকে আমরা অনেক সময় শুধু দেখার বিষয় হিসেবে ভাবি। আনসিন’র মাধ্যমে আমরা সেই সৌন্দর্যকে খুঁজতে চেয়েছি, যা দৃশ্যমান নয়—যে অনুভূতিগুলো আমরা উপেক্ষা করি, যেসব মানুষকে আমরা সত্যিকার অর্থে দেখতে পাই না।

প্যারিসে নির্মিত আনসিন চলচ্চিত্রটির সংলাপ পুরোপুরি ফরাসি ভাষায়। তবে আন্তর্জাতিক দর্শকদের কথা বিবেচনা করে এতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম। চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন নিশান মাহমুদ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্মিত হলেও, চলচ্চিত্রটির অধিকাংশ কলাকুশলী ছিলেন বাংলাদেশি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে ও এলিজাবেথ সেলেম। পাশাপাশি অভিনয় করেছেন প্যারিস প্রবাসী বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

বর্তমানে পাবলিক ভোটিং পর্বে প্রতিযোগিতা করছে আনসিন। পরবর্তী ধাপে নির্বাচিত হলে চলচ্চিত্রটি বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ৫০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিতে পারে। দর্শকদের আনসিন চলচ্চিত্রটি দেখার পাশাপাশি অনলাইন ভোটিংয়ে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন নির্মাতা সৈয়দ সাহিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys