শনিবার (৩১ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার প্রয়াত স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন ফ্রান্স, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল চৌধুরী, ফ্রান্স বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা।
পর্তুগাল বিএনপির পক্ষে উপস্থিত পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার সদস্য সচিব ছায়েফ আহমেদের সুইট পর্তুগাল বিএনপির সদস্য, মোয়াজ্জেম হোসেন কায়েছ , জায়েদ আহম্মেদ, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরি গিলমান, যুবদল নেতা কাওসার আলম, সেচ্ছাসেবক দল নেতা শাহিন আহমদ, গ্রীস বিএনপির সাবেক সভাপতি জি এম মুখলেসুর রহমান।
এছাড়া ফ্রান্স থেকে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা আলম খান, ফ্রান্স বিএনপির সাবেক নির্বাহী সদস্য সালাহউদ্দিন বালা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মির্জা মাজারুল ইসলাম রাজু, ফ্রান্স বিএনপি নেতা নাইমুর রশীদ বিপ্লব, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ।