মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

প্যারিসে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র কমিটি পুনর্গঠন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক: ফ্রান্সে অভিবাসী বিষয়ক সামাজিক এসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে প্যারিস ২০-এর ফাস্তি কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্যারিসের যুব কাউন্সিলর প্রফেসর এনকে নয়নকে পুনরায় সভাপতি পদে মনোনীত করে সাফ’র কমিটি পুনর্গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি- ফরাসি আইনজীবী আকাশ হেলাল, সাধারণ সম্পাদক- মামুন হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ইমন, কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ, তাসনিয়া আন্জুম, তানিয়া আক্তার রজি, ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক- রুমন আহমদ, সালাউদ্দিন ইরান, আফসানা মিমি, প্রশাসনিক বিষয়ক সম্পাদক- জুবাইদা শাম্মী জাহান, তাওহিদা আন্জুম ও ক্রীড়া সম্পাদক- শিহাব উদ্দিন।

প্রসঙ্গত, অভিবাসী ও প্রবাসীদের জীবন মানোন্নয়নের পাশাপাশি বাঙালি কমিউনিটিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয়ে সাফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মাধ্যমে ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণ বিষয়ক আন্দোলন, পরিবার পুনর্মিলনসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে বিনামূল্যে সার্বিক সহযোগিতা ও পরামর্শমূলক সেবা প্রদানের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তা থেকে পরিত্রাণ নিয়ে বিষয়ভিত্তিক সেমিনার ও কফি আড্ডার করা হয়। আশ্রয়প্রার্থী, স্যালারি কার্ড, জাতীয়তা আবেদন, ফ্রান্সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাসহ সকল ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে থাকে সাফ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys