বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

‘গ্লোবাল জালালাবাদ উৎসব’ পালিত হলো প্যারিসে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ঝাকজমকপূর্নভাবে ফ্রান্সে পালিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪। গত রোববার ম্যাক্স দরমি হল রুমে এ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন, গ্লোবাল জালালাবাদ ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিন ও পরিচালনা করেন, সিনিয়র সদস্য জনাব জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমবিই। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, প্রফেসর ড. সুফিয়া রহমান, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন, এনটিভি ইউরো‌পের সিইও সাবরিনা হোসেন, চ্যানেল এস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন প্রমুখ।

এই উৎসবে বহিঃর্বিশ্বের সিলেট প্রবাসীদের মধ্যে সিলেটবাসীর কল্যাণে ও ফ্রান্স প্রবাসীদের কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ থেকে আগত ও ফ্রান্সের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys