সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিউজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। আজ শুক্রবার এই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।

এ দিকে, কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর পেয়ে আম আদমি পার্টির (আপ) সদস্যরা দিল্লির রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ দেখাতে। কেজরিওয়ালের বাড়ির সামনে দলটির প্রচুর কর্মী জড়ো হন। ছিলেন আপ নেতা ও মন্ত্রীরাও। কেজরিওয়ালের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জোয়ান মোতায়েন করা হয়।

দিল্লির মন্ত্রী অতিশি জানিয়ে দেন, ‘কেজরিওয়াল পদত্যাগ করবেন না। দরকার হলে তিনি জেলে বসে কাজ করবেন। কারণ রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys