সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

নাইজারে ফ্রান্স দূতাবাসে বিদ্যুৎ-পানি ও খাদ্য সরবরাহ বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একদিন আগেই কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের নাইজার ত্যাগ করার নির্দেশ দিয়েছিলো সামরিক জান্তা। এবার দেশটিতে রাজধানী নিয়ামেতে অবস্থিত ফরাসি দূতাবাসে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে নাইজারের সামরিক প্রশাসন।

এমনকি বাহির থেকে কোন খাবার দূতাবাসের ভেতরে ঢুকতে দিচ্ছে না নাইজার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।

এ ছাড়া জিন্দারে অবস্থিত ফরাসি দূতাবাসেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ডিং অফ কান্ট্রি (সিএনএসপি) এর জাতীয় সহায়তা কমিটির সভাপতি, এলহ ইসা হাসুমি বোরেইমা নাইজারে ফরাসি দূতাবাসের সব শাখায় পানি, বিদ্যুৎ এবং খাদ্য সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছেন।

যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ও পরিষেবা সরবরাহ করার পাশাপাশি ফরাসিদের সাহায্য করে থাকে তারা নাইজারের “সার্বভৌম জনগণের শত্রু” বলে বিবেচিত হবে বলে প্রতিবেদনে জানানো হয়।

মূলত ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের জন্য নাইজারের সামরিক প্রশাসনের দেয়া দুই দিনের সময়সীমা রবিবার শেষ হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়।

এর আগে ফরাসি দূতকে নাইজার ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেয় জান্তা। শনিবার প্ল্যাকার্ড বহন করে ফ্রান্সবিরোধী স্লোগান দেয় জান্তা সমর্থকরা। নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ফ্রান্স সরকারকে অভিযুক্ত করে তারা। ফরাসি সেনা ও রাষ্ট্রদূত নাইজার না ছাড়লে তাদের দূতাবাস এবং সামরিক ঘাঁটিতে হামলার হুমকিও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys