শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ট্রাম্পকে যেভাবে স্বাগত জানালো মোদি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ৩৬ ঘণ্টার সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে পা রাখলে ট্রাম্পকে জড়িয়ে ধরে স্বাগত জানান মোদি।

খবরে বলা হয়েছে, সোমবার সকাল ১১.৪০ মিনিটে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে নামলে ট্রাম্পকে জড়িয়ে ধরেন মোদি। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দেন সাবরমতী আশ্রমের উদ্দেশে। সঙ্গে রয়েছে মোদির কনভয়ও।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে সারবমতী আশ্রমে সপরিবার পৌঁছেছেন ট্রাম্প।ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারও হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। এবগ কারও হাতে ভারতের পতাকা।

জানা যায়, ভারত সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি আছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার।

ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফরে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys