1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাজ্যে প্রটোকল অফিসার রাজুর মতবিনিময়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই আর তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।

যুক্তরাজ্যের লন্ডনে বৃহত্তর কুলাউড়াবাসীর উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্টানে তিনি এ বক্তব্য প্রদান করেন । রোববার হোয়াইটচ্যাপেলের স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হবে ।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে চলেছেন । দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন, দারিদ্রমুক্ত তার সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিলে তিনি জনগণের ভালোবাসা নিয়ে জয়ী হয়ে আসতে পারবেন এবং কুলাউড়াকে মডেল ও আধুনিক সুবিধা সম্বলিত এলাকা হিসেবে গড়ে তুলবেন ।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সিতাব চৌধুরীর সভাপতিত্বে ও লিটন আহমেদ ও সৈয়দ এমদাদ রুহিন’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এমএ কাশেম, টাওয়ার হ্যামলেট কাউন্সিল কাউন্সিলর ইকবাল হোসেনসহ আরো অনেকে ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রাজু প্রটোকল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন অনুদান দিয়ে কুলাউড়ায় শিক্ষাপ্রতিষ্টানের অবকাঠামোগতসহ রাস্তাঘাটের উন্নয়ন করে চলেছেন । তিনি আগামীতে কুলাউড়ায় এমপি হিসেবে নির্বাচিত হলে আরো ব্যাপক উন্নয়ন হবে । আর তাই আগামী নির্বাচনে কুলাউড়ায় রাজুকে নৌকার প্রার্থী হিসেবে মনোয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys