মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

কখনো পানির নিচে কখনো মহাশূন্যে ইফতার!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সিয়াম সাধনায় ব্যস্ত সারা বিশ্বের মুসলিমরা। সারা দিন রোজা রাখার পর ইফতারে ভালো কিছু খাবার প্রত্যাশা করেন তারা। খাবার ভালো হওয়ার পাশাপাশি অনেকে আবার ভালো পরিবেশেও ইফতার করতে চান। দুবাইয়ে সুন্দর ও ভিন্ন ধরনের পরিবেশে ইফতার করা যায়- এমন কিছু জায়গার কথা তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।

দুবাইয়ে আপনি চাইলে পানির নিচেও ইফতার করতে পারবেন। দেশটির জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল বেরির যৌথ উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিজনের খরচ হবে ৬০০ দিরহাম।

 

আপনি যদি প্রজাপতির সঙ্গে ইফতার করতে চান, তবে চলে যেতে হবে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। সেখানে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙ-বেরঙের প্রজাপতির। এখানে প্রাপ্তবয়স্কদের খরচ হবে ১৮০, শিশুদের খরচ হবে ৯৫ দিরহাম করে।

খোলা আকাশের নিচেও ইফতারের ব্যবস্থা আছে দুবাইয়ে। ‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’-এ পাওয়া যাবে এ সুযোগ। এ জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম।

 

জলপাই গাছের নিচে বসেও ইফতারের সুযোগ আছে দেশটিতে। এ জন্য যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। এ ছাড়া মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতিও নেওয়া যাবে দুবাইয়ে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে এমন আয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys