1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ করে তা শিক্ষার্থীদের কাছে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নাটোর সদর থানায় মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার সিংহারদহ এলাকার রেন্টু আলী (৩২), লোটাবাড়িয়া মধ্যপাড়ার রকি পারভেজ (২৪), রামনগর এলাকার মামুন অর রশিদ (২৬) ও হয়বতপুর এলাকার মাসুদ রানা (৫০)।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার সিংহারদহ, লোটাবাড়িয়া, হয়বতপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি সিপিইউ, আটটি হার্ড ডিস্ক, চারটি মনিটর, চারটি কিবোর্ড, চারটি মাউস জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় নাটোর সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys