1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: টানা দ্বিতীয় দিনের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের তামপাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, আগামী কয়েকদিন এখানকার তাপমাত্রা উঠা নামা করতে পারো।

এইদিকে গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলে তাপমাত্রা কমার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে শুরু করছে। সকালে কুয়াশা কেটে সূর্য্যের দেখা মিললেও রোদে তেজ নেই। বাতাসে বইছে হিমেল হাওয়া। বিকেল গড়ালেই আবার কুয়াশায় আছন্ন হয়ে যায় এ উপজেলা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আর্কাইভ থেকে জানা যায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys