সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

সিঁড়ি থেকে পড়ে মলত্যাগ করেছেন পুতিন: নিউইয়র্ক পোস্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে নতুন জল্পনা চাউর হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পুতিন সিঁড়ি থেকে পড়ে গেছেন। ৭০ বছর বয়সী এই রুশ নেতা মস্কোর সরকারি বাসভবন থেকে দুর্ভাগ্যজনকভাবে পড়ে যান।

গত ২ ডিসেম্বের নিউইয়র্কে পোস্ট ‘জেনারেল এসভিআর’ নামের সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চলতি সপ্তাহে মস্কোর নিজ বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। তিনি বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন। পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেছেন পুতিন।

সেই সময় নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক প্রেসিডেন্ট পুতিনকে সাহায্যের জন্য ছুটে আসেন। তবে এই ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শুরু হয়। তবে এই নিয়ে ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys