বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফুটপাতে বসে কালাই রুটি খেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রাজশাহীর বাঘায় ফুটপাতে বসে কালাই রুটি খেয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘাবাজারে মান্নান-নেহেরা দম্পতির দোকানে বসে তিনি রুটি খান।

জানা যায়, বাউসা ইউনিয়নের দিঘাবাজারের স্থানীয় বাসিন্দা মান্নান-নেহেরা দম্পতি দীর্ঘদিন ধরে ফুটপাতে বসে কালাই রুটি বিক্রি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার পথে দিঘাবাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে তার দোকানে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে রুটি খান।

এ বিষয়ে মান্নান-নেহেরা দম্পতি বলেন, কখনো ভাবিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার দোকানে বসে রুটি খাবেন। আমার খুব ভালো লেগেছে। তিনি আমার দোকানে বসে রুটি খাবেন কখনো স্বপ্নেও কল্পনা করিনি। তার জন্য দোয়া করি তিনি যেন আরও বড় মানুষ হন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাউসায় একটি রাজনৈতিক প্রোগ্রাম থেকে ফেরার পথে দিঘাবাজারে ফুটপাতে কালাই রুটির দোকান দেখতে পেয়ে তার দোকানে গিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে রুটি খেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys