1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জাপানে সেই জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ১৬৭০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। যতই দিন যাচ্ছে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরাসে। আজ রবিবার পর্যন্ত ১৬৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।

এদিকে, জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজে নতুন করে আরও ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৫ জনে দাঁড়িয়েছে। রবিবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো এই তথ্য জানিয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ জাহাজটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়। জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys