1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাজেদা স্মরণে ফ্রান্স আওয়ামীলীগের আলোচনা ও দোয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির স্মরণে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে প্যারিসের বাংলাদেশ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বাদ জুমা এ দোয়ার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন – ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসন কয়েছ ।

এতে বক্তারা বলেন, সাজেদা চৌধুরী ’৭৫ পরবর্তীতে দুঃসময়ে আ’লীগের হাল ধরে ছিলেন। এ সময়ে তিনি দক্ষ রাজনীতিবিদ হিসেবে সংগঠনকে সুসংগঠিত করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সাথে ছিলেন। তিনি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছেন। আওয়ামী লীগের দুর্গকে শক্তিশালী করতে তিনি মহিলা আওয়ামী লীগকে গতিশীল করেছিলেন। তিনি নিজের কথা না ভেবে সকল ত্যাগ স্বীকার করে বঙ্গবন্ধুর মতো দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

এতে উপস্থিত ছিলেন- উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী , সহ সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল , আবু মুর্শেদ পাটোয়ারী, সুব্রত ভট্টাচার্য শুভ , যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন , ফয়ছল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু , ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ , যুব নেতা আজমল হোসেন প্রমুখ।

উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys