সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

ফ্রান্সে শাহজালাল স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে -খেলাধুলা যেমন শরীর ও মনকে চাঙ্গা করে তেমনি তরুন সমাজকেও বিপথগামীতার হাত থেকে রক্ষা করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

রাজধানী প্যারিসের লা‌ কর্ণভ ফুটবল খেলার মাঠে মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । ফাইনালে ইলেভেন স্টার ক্লাবকে হারিয়ে বেঙ্গল বয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

মাঠে খেলা দেখতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য দেশীয় ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মারুফ অমিতের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার মির্জা, শাহজাহান রহমান, সুব্রত ভট্টাচার্য শুভ, আমিনুর রহমান, কাউসার গিয়াস, এমদাদুল হক স্বপন, মাসুদ আহমেদ, আলি আহমেদ জুবায়ের ,আব্দুল্লাহ‌‌আল তায়েফ, সালেহ আহমেদ, আমিনুর রহমান ফারুক, হারুন আহমেদ ‌সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys