1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউরোপের এই দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে গ্যাসপ্রম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাসপ্রম প্রতিবেশী দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গ্যাস উত্তোলনের শর্তভঙ্গের অভিযোগে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

একদিন আগেই লাটভিয়ান এনার্জি ফার্ম লাটভিজাস গেজ জানিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তবে গ্যাজপ্রমের সঙ্গে লেনদেনের সময় রুবেলের পরিবর্তে ইউরোতে মূল্য পরিশোধের ঘোষণা দিয়েছিল তারা।

এদিকে, চলতি সপ্তাহেই নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল গ্যাসপ্রম।

বিষয়টিকে তারা প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছিল প্রতিষ্ঠানটি। নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে ইউরোপের অন্যন্য দেশেও যায় রাশিয়ার গ্যাস।

গ্যাসপ্রমের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল ইউরোপের অন্যন্য দেশগুলো। তারা জানিয়েছিল, রাশিয়া আবারো গ্যাস দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys