সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

বিকিনি পরায় মালদ্বীপে ব্রিটিশ পর্যটক গ্রেপ্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: এক নারী পর্যটককে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। বিকিনি পরায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। হলিডে রিসোর্টগুলি ছাড়া আর কোনও দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এটা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ ওই যুবতীকে গ্রেপ্তার করে।

এই গ্রেপ্তারের ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিও দেখা যাচ্ছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনি কন্যার সর্বাঙ্গ ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তিন পুলিশ অফিসার। তাঁরা ছুটছেন যুবতীর-পিছু। কিন্তু, ওই বিদেশিনি পর্যটক নাগাল ভেঙে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তোয়ালেতে শরীর খামোখা ঢাকবেন কেন?

ব্রিটিশ অ্যাকসেন্টে ওই যুবতীকে পাল্টা হুঁশিয়ারির সুরে চিত্‍‌কার করে বলতে শোনা যাচ্ছে, ‘আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।’

তার পরেও নিরুপায় পুলিশ শেষমেশ ওই বিকিনি কন্যাকে গ্রেপ্তার করে।

মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে বিকিনি পরার অনুমতি নেই। কারণ, ওই দ্বীপটি নন-রিসোর্ট।

এদিকে, নারী পর্যটককে গ্রেপ্তারের পর জনসমক্ষে দুঃখ প্রকাশ করেন মলদ্বীপ পুলিশ সার্ভিস কমিশনার মোহম্মদ হামিদ। ওই ব্রিটিশ কন্যার সঙ্গে পুলিশের আচরণ যে সমর্থনযোগ্য নয়, তা তিনি স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys