1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্পেনে গিয়ে খোলামেলা বাঁধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার পর এবার স্পেন থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি সিনেমা। আর সেটার মূল চরিত্রে আজমেরী হক বাঁধন। সিনেমাটির নাম ‘রেহানা মরিয়ম নূর’। সম্প্রতি নতুন আরেকটি অর্জন যুক্ত হয়েছে বাঁধনের ঝুলিতে। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সুবাদে বাঁধন রয়েছেন স্পেনের ভ্যালেন্সিয়া শহরে। উৎসব শেষ হলেও তিনি উপভোগ করছেন নয়নাভিরাম শহরটির সৌন্দর্য। কখনো সবুজে ঘেরা পার্কে, কখনো আবার সমুদ্র সৈকতে গিয়ে সময় অতিবাহিত করছেন। সেসব মনোরম মুহূর্ত আবার ক্যামেরাবন্দি করে সেই ছবিগুলো শেয়ার করছেন ফেসবুক-ইনস্টাগ্রামে। ভ্যালেন্সিয়ায় তোলা অধিকাংশ ছবিতেই বাঁধনকে দেখা গেছে খোলামেলা রূপে।

বাঁধনের এমন খোলামেলা ছবিতে অনুসারীদের হরেক রকমের মন্তব্য। কেউ প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। আবার কেউ কেউ ছুঁড়ে দিচ্ছেন নিন্দা।

সিলভিয়া রহমান নামের একজন মন্তব্য করেছেন, ‘আমি বুঝি না বিদেশের মাটিতে পা রাখলেই এসব ড্রেস না পরলেই নয়! আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এ রকম অশালীন ড্রেস পরাটা কি খুবই জরুরি?’

বায়েজিদ খান অভি নামের এক অনুসারী লিখেছেন, ‘পৃথিবীর বুকে সৌন্দর্য। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব’।

হাবিব খান নামের আরেক অনুসারী মন্তব্য করেছেন, ‘বুড়ি হয়ে মাথা আরও খারাপ হয়ে গেছে।’

এ রকম শত শত মন্তব্যে ভরে আছে বাঁধনের পোস্টগুলো। তিনি অবশ্য কারও মন্তব্যেই ভ্রূক্ষেপ করছেন না। বরং নিজের মতো ভ্যালেন্সিয়া ভ্রমণ উপভোগ করছেন। আর স্মৃতিগুলো সংরক্ষণ করে রাখছেন সোশ্যাল মিডিয়ায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys