মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের জেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে।এ নিয়ে মোট ১১ বছরের সাজা হলো সু চির। খবর রয়টার্সের।

এর আগে দুটি ছোটখাট অপরাধে সু চিকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের সাজা দেন জান্তার আদালত।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।

৭৬ বছর বয়সি সু চিকে অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে, তাকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এনএলডির এ নেত্রী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী সু চির মামলার বিচার বিষয়ে সীমিত তথ্য প্রকাশ করছে। বিচার সংক্রান্ত কিছু যেন আদালতের বাইরে না যায় সেজন্য সু চির আইনজীবিদের ওপর আদেশও জারি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায় সু চির এ বিচারকে ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে।আর সামরিক জান্তা বলছে, স্বাধীন আদালতে যথাযথ প্রক্রিয়াতেই এনএলডি নেত্রীর বিচার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys