মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রোঁ পুনর্নির্বাচিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপের মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮.২% ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থি নেত্রী মেরিন ল্য পেন ৪২% ভোট পেয়েছেন। ইতোমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী মেরিন ল্য পেন পরাজয় মেনে নিয়েছেন।

বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। ২০১৭ সালে দ্বিতীয় দফা ভোটেও ম্যাক্রোঁর কাছে পরাজিত হয়েছিলেন উগ্র ডানপন্থী অভিবাসন বিরোধী মেরিন লে পেন। গত ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ল্য পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

রোববার দেশটিতে চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফা নির্বাচন শেষে রোববার চূড়ান্ত ধাপের ভোটে আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের এমানুয়েল ম্যাক্রোঁকেই বেছে নিল ফ্র্যান্সের জনগণ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys